ডাক্তার কনসালটেশন রিফান্ড পলিসি
Asr.raj একটি উন্মুক্ত স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম। ডাক্তার ফি ও সেবা গ্রহণ সংক্রান্ত সকল শর্তাবলী এবং রিফান্ড বিধিমালা।
"Asr.raj ডাক্তার এবং সেবাগ্রহীতাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। ডাক্তারের কনসালটেশন ফি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ডাক্তার কর্তৃক নির্ধারিত। ডাক্তারের কনসালটেশন ফি নির্ধারণ বা কমানোর ক্ষেত্রে Asr.raj-এর কোনো ভূমিকা নেই।"
ডাক্তার কনসালটেশন রিফান্ড পলিসির প্রধান ধারাসমূহ:
Asr.raj ডাক্তার ও সেবা গ্রহীতাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। ডাক্তারের কনসালটেশন ফি সম্পূর্ণভাবে ডাক্তার কর্তৃক নির্ধারিত হয়। এখানে ডাক্তারের ফি নির্ধারণ বা কমানোর ক্ষেত্রে Asr.raj-এর কোনো ভূমিকা থাকে না।
যেসব ডাক্তার কনসালটেশন ফি নিয়ে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে Asr.raj-এর নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে উক্ত ফি পরিশোধ করতে হবে।
কোনো সেবা গ্রহীতা যদি সরাসরি ভিডিও কল, মেসেজিং, অডিও কল বা মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ করে কনসালটেশন সেবা গ্রহণ করেন, সেক্ষেত্রে প্রদত্ত কনসালটেশন ফি রিফান্ডযোগ্য হবে না।
যদি কোনো টেকনিক্যাল/সিস্টেম ত্রুটির কারণে অথবা ডাক্তার সেবা প্রদানে অপরাগ হন এবং ডাক্তার Asr.raj প্ল্যাটফর্মে "Visited" অপশনে ক্লিক না করে থাকেন, তবে সেবা গ্রহীতার পরিশোধিত ফি প্ল্যাটফর্মের নির্ধারিত রিফান্ড প্রক্রিয়ার মাধ্যমে ফেরত প্রদান করা হতে পারে।
Asr.raj প্ল্যাটফর্মের মাধ্যমে ডাক্তারের কনসালটেশন সেবা সম্পূর্ণভাবে গ্রহণ করার পর কোনো অবস্থাতেই কনসালটেশন ফি রিফান্ডযোগ্য হবে না।
ডাক্তারের কনসালটেশন ফি শুধুমাত্র Asr.raj প্ল্যাটফর্মের নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অন্য কোনো মাধ্যমে বা ব্যক্তিগতভাবে লেনদেন করা হলে Asr.raj কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Asr.raj প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো অনৈতিক লেনদেন গ্রহণযোগ্য নয় এবং অননুমোদিত কোনো লেনদেনের জন্য Asr.raj কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না।
রিফান্ড সংক্রান্ত যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য:
আমাদের কাস্টমার কেয়ারে কল করুন অথবা ইমেইল পাঠান।